সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

হালান্ডের নরওয়ে, নাকি ভিনিসিয়ুসের ব্রাজিল—কোয়ার্টার ফাইনালের টিকিট কার?

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ (রোববার) দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামছে আত্মবিশ্বাস নিয়ে।

শুরুর দিকে কিছুটা ছন্দহীন থাকলেও সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। তবে একাধিক খেলোয়াড়ের চোট দলটির জন্য চিন্তার কারণ। শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে অল্পের জন্য বিদায় এড়ানো সেলেসাওদের এবার আরও উন্নত পারফরম্যান্স দেখাতে হবে।

অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত ফুটবল খেলছে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট ম্যাচ জয়ের স্বাদ পায় তারা।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। চলতি বিশ্বকাপে দলের করা ১০ গোলের মধ্যে ৫টিই এসেছে এই তারকা স্ট্রাইকারের পা থেকে। প্রথম বিশ্বকাপ খেলেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এছাড়া মিডফিল্ডে মার্টিন ওডেগার্ডও দলের অন্যতম ভরসা।
বিজ্ঞাপন

ব্রাজিলের আক্রমণের নেতৃত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে ৪ গোল করে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে ২০০২ সালের রোনালদো নাজারিও ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের জন্য খুব একটা সুখকর নয়। নরওয়ের বিপক্ষে চার দেখায় এখনো কোনো জয় পায়নি সেলেসাওরা। দুই জয়ের পাশাপাশি দুটি ম্যাচ ড্র করেছে নরওয়ে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মরণীয় জয়ও রয়েছে তাদের। সবশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলা টানা ছয়টি নকআউট ম্যাচেই বিদায় নিয়েছে ব্রাজিল। সেই হতাশার রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে আনচেলত্তির দল।

অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হালান্ডের নরওয়ে, নাকি ভিনিসিয়ুসের ব্রাজিল—কোয়ার্টার ফাইনালের টিকিট কার?

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x