রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, হালিশহর, কুয়াইশ ও আকমল আলী রোডসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও দোকানেও পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সকাল থেকে নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটে আটকা পড়েন অফিসগামী মানুষ। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। অনেক দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

?️ বৃষ্টিপাতের পরিমাণ

  • পতেঙ্গা আবহাওয়া অফিস: গত ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত।
  • আমবাগান আবহাওয়া অফিস: একই সময়ে ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২–৩ দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x