সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নোয়াখালীতে টানা তিন দিনের বৃষ্টি, বাড়ছে জলাবদ্ধতা; বন্যার শঙ্কায় উদ্বেগ

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু এলাকায় পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে ঢল নামার আশঙ্কায় বন্যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। অনেক এলাকায় বসতবাড়ির আঙিনা, পুকুর ও কৃষিজমিও পানিতে তলিয়ে গেছে।

? কৃষকদের আশঙ্কা, এভাবে আরও কয়েকদিন বৃষ্টি চললে আমনের বীজতলা ও সবজি চাষে বড় ধরনের ক্ষতি হতে পারে। অন্যদিকে বৃষ্টির কারণে রিকশাচালকসহ দিনমজুরদের আয়ও কমে গেছে।
কুরিয়ার অফার

? নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে জেলায় বন্যার তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা বাড়তে পারে। জেলার নদ-নদীর পানির স্তর এখনও বিপৎসীমার ১.২৫ মিটার নিচে রয়েছে।

?️ গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নোয়াখালীতে টানা তিন দিনের বৃষ্টি, বাড়ছে জলাবদ্ধতা; বন্যার শঙ্কায় উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x