বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফুলগাজী উপজেলা পরিষদে ৫১ লাখ টাকার চেক জালিয়াতি, তিন কর্মচারী গ্রেপ্তার

ফেনী | মঙ্গলবার, ৭ জুলাই

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—
? সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল (বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত)
? অফিস সহায়ক মো. ফিরোজ
? নূর ইসলাম

তদন্তে জানা গেছে, ইউএনওর স্বাক্ষরের পর চেকের মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা যোগ করে এবং টাকার বানান পরিবর্তন করে অর্থের পরিমাণ বাড়ানো হতো। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো উল্লেখ না থাকায় হিসাব পর্যালোচনার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কুরিয়ার অফার

প্রশাসনের তথ্যমতে, গত প্রায় এক বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। সর্বশেষ এমন ঘটনা ঘটে চলতি বছরের ১ মার্চ। পরে পার্থ সারথী পাল বদলি হওয়ার পর আর নতুন কোনো জালিয়াতির তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট চেক, ব্যাংক লেনদেন ও নথিপত্র যাচাই করে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফুলগাজী উপজেলা পরিষদে ৫১ লাখ টাকার চেক জালিয়াতি, তিন কর্মচারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x