রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বংশালে কথা কাটাকাটির জেরে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক

ঢাকা | মঙ্গলবার, ৭ জুলাই

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে পারিবারিক কলহের জেরে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার (৩২)-কে আটক করেছে পুলিশ।

নিহত সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রী নাসিমা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিমার দাবি, টাকার বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। তিনি অভিযোগ করেন, সুমন ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিলেন এবং তর্কের সময় তাকে মারধর, হাতে আঘাত ও কামড় দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি দেখতে পান সুমনের বুকের বাম পাশে রক্তক্ষরণ হচ্ছে। এরপর আশপাশের লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
কুরিয়ার অফার

তিনি আরও বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তিনি দেখেননি এবং দাবি করেন, যদি তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকতেন, তাহলে হাসপাতালে না এনে পালিয়ে যেতেন।

অন্যদিকে, সুমনের প্রথম স্ত্রী ডলি আক্তার অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে নাসিমাই তার স্বামীকে হত্যা করেছেন

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, ঘটনাটি তদন্তাধীন। নাসিমাকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বংশালে কথা কাটাকাটির জেরে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x