বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মাটির নিচে পুঁতে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

মেহেরপুর | মঙ্গলবার, ৭ জুলাই

মেহেরপুরের গাংনী উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজন পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, বাড়িতে নির্মাণকাজ চলায় মোছা. নার্গিস বানু তার প্রায় ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার একটি প্লাস্টিকের কৌটায় রেখে পলিথিনে মুড়িয়ে বাড়ির সিঁড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখেন। অলংকারগুলোর আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা।

গত ৫ জুলাই টাইলসের কাজ শেষে তিনি দেখতে পান, যেখানে স্বর্ণালংকার রাখা হয়েছিল সেখানে মাটি খোঁড়া। পরে প্রবাসী ছেলে শাহীন সিসিটিভি ফুটেজ দেখে দুই টাইলস মিস্ত্রি মোমিন খান ও আলালকে চুরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ আলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া ও ঝিনাইদহে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া অলংকারের মধ্যে রয়েছে—
? ২টি নেকলেস
? ৩ জোড়া কানের দুল
? ১টি ব্রেসলেট
? ৩টি চেইন
? ১টি লকেট
? ৭টি বালা
? ১টি বেঙ্গল বালা

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধার হওয়া স্বর্ণালংকারসহ আদালতে পাঠানো হবে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাটির নিচে পুঁতে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x