মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিলেন মেসি, বললেন—‘তাদের কারণেই এখনও খেলছি’

বিশ্বকাপ | মঙ্গলবার, ৭ জুলাই

বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। তিনি বলেছেন, দলের ভালোবাসা, সমর্থন ও ঐক্যবদ্ধ পরিবেশই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপ্রেরণা জোগায়।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি বলেন,

“আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। তারা শুধু সতীর্থ নয়, আমার বন্ধু। এত ভালোবাসা ও সমর্থন পাওয়া সত্যিই দারুণ অনুভূতি।”

৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা মেসি এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের একজন। সমান ৭ গোল রয়েছে কিলিয়ান এমবাপেআর্লিং হলান্ডের নামেও, যদিও তারা একটি ম্যাচ বেশি খেলেছেন।
বিজ্ঞাপন

নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গে মেসি বলেন,

“এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি আজও আরেকটি বিশ্বকাপে খেলতে পারছি এবং প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারছি।”

তিনি আরও যোগ করেন,

“তারা সবসময় বাড়তি চেষ্টা করে, যাতে আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি। তারা এটা হৃদয় থেকে করে, কারণ তারা সত্যিই সেটাই অনুভব করে।”

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিলেন মেসি, বললেন—‘তাদের কারণেই এখনও খেলছি’

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x