সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১৫ ফুট ডেকোরেটিভ বোর্ড

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে সজোরে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় টানেলের সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপন করা প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ (শোভাবর্ধনকারী) বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

টানেলে দায়িত্বরত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার টানেলে প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একপাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে আরও কিছু দূর এগিয়ে গিয়ে থামে। এতে টানেলের ভেতরে স্থাপিত ডেকোরেটিভ বোর্ডের একটি বড় অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বিজ্ঞাপন

টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১৫ ফুট ডেকোরেটিভ বোর্ড

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x