বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী, যারা মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় অবস্থান করছিল।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হলেও, ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সমন্বিত উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে ৬ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—

  • রাশিদা বেগম (১৩)
  • উম্মে নেজাতুল (১৩)
  • উম্মে সালমা (১২)
  • উমাইসা বিবি (১৩)

    বিজ্ঞাপন

এর মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা সহোদর বোন। তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুই কিশোরী ক্যাম্প-৫-এর বাসিন্দা ছিলেন।

ক্যাম্প প্রশাসন জানিয়েছে, নিহত বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে আশপাশের এলাকায় আরও পাহাড়ধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসন ও ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x