শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল শতবর্ষী গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

কক্সবাজারের টেকনাফে প্রবল বর্ষণ ও ঝড়ো আবহাওয়ার মধ্যে কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর শতবর্ষী একটি বিশাল গাছ ভেঙে পড়ে। এতে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ভয়াবহ এই দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান চালক। তবে আহত হয়েছেন অন্তত দুইজন পথচারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিজিবি, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিজ্ঞাপন

হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার জানান, দুর্ঘটনাকবলিত কক্সবাজারগামী মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মালিকপক্ষ যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, গাছটি শতবর্ষী ও অত্যন্ত বড় ছিল। ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে টানা চার দিনের ভারী বর্ষণে কক্সবাজারজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগে জেলায় এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত চার দিনে জেলায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল শতবর্ষী গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x