রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাবেক শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে সাবেক শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার দায়ে হাউস আলী নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের হাউস আলীর সঙ্গে একই উপজেলার শহড়াবাড়িয়া গ্রামের আম্বিয়া খাতুনের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে একপর্যায়ে আম্বিয়া খাতুন তাকে তালাক দেন।
বিজ্ঞাপন

তালাকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে হাউস আলী সাবেক স্ত্রীর বাবার বাড়িতে যান। সেখানে আম্বিয়া খাতুনকে না পেয়ে তার মা ফুল সুরাতুন্নেছা (৬৬)-র শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় আম্বিয়া খাতুন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় ফুল সুরাতুন্নেছাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হাউস আলীকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাবেক শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x