শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বন্যার পানির স্রোতে সেতু ধস, বিচ্ছিন্ন বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এ ঘটনায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিনের টানা বৃষ্টিতে সেতুর নিচ দিয়ে প্রবাহিত পানির তীব্র স্রোত সেতুর ভিত্তি দুর্বল করে দেয়। সকালে হঠাৎ করেই সেতুটি ধসে পড়লে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বিজ্ঞাপন

সেতু ধসের কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প সড়ক না থাকায় স্থানীয়দের দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বন্যার পানির স্রোতে সেতু ধস, বিচ্ছিন্ন বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x