সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শেষ আষাঢ়ের টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক-অলিগলি, চরম দুর্ভোগে নগরবাসী

আষাঢ়ের শেষ প্রহরে টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে আরও তীব্র আকার ধারণ করে। বিরামহীন বর্ষণে কোথাও হাঁটুসমান, কোথাও আবার কোমরসমান পানি জমে নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

রাজধানীর মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও-জাহাঙ্গীর গেট সড়ক, খামারবাড়ি, ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড়, কাঁলাচাঁদপুর ও বারিধারা সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে।
বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। সংস্থাটি জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে জলাবদ্ধ সড়ক পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হয়েছে। কারওয়ান বাজার থেকে গুলশানগামী আব্দুস সালাম জানান, একাধিক এলাকায় সড়কে পানি জমে থাকায় যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

অন্যদিকে বিজয় সরণি, তেজগাঁও ও হাতিরঝিল এলাকায় চলাচলকারী সিএনজিচালক আনোয়ার হোসেন বলেন, অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে চালকদের ঠেলে গাড়ি সরাতে দেখা গেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতভর বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেষ আষাঢ়ের টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক-অলিগলি, চরম দুর্ভোগে নগরবাসী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x