মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রামপুরা ব্রিজে সিএনজি দুর্ঘটনা, চালকের মৃত্যু, আহত মিস্ত্রি

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল নামে এক সিএনজি মিস্ত্রি আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইউসুফ আলীর মৃত্যু হয়।

নিহতের ভাই মনজুরুল জানান, শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর ইউসুফ আলীর সিএনজি বিকল হয়ে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে মিস্ত্রি কামালকে দিয়ে সেটি মেরামতের কাজ করাচ্ছিলেন।
বিজ্ঞাপন

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন সিএনজি তাদের ধাক্কা দিলে ইউসুফ আলী ও মিস্ত্রি কামাল গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ আলীর গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাটাজোর গ্রামে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর থানার রনি মার্কেট এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রামপুরা ব্রিজে সিএনজি দুর্ঘটনা, চালকের মৃত্যু, আহত মিস্ত্রি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x