সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কুমিল্লা শিক্ষাবোর্ডের মূল ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) 'কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজ'-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে শুরু হওয়া মিছিল শেষে তারা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে স্লোগান দেন।
বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে গেলে বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো শোনা হয়েছে। বোর্ডের এখতিয়ারভুক্ত বিষয়গুলো বিবেচনা করা হবে এবং অন্যান্য দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুমিল্লা শিক্ষাবোর্ডের মূল ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x