কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে ঘরে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে ছাত্রীর মায়ের বিরুদ্ধে।
? মাথায় ১০টি কোপ
? ৫০টি সেলাই
? একটি আঙুল বিচ্ছিন্ন
? সারা শরীরে গুরুতর আঘাত
বর্তমানে আহত শিক্ষিকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।