এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
?♂️ পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
?দুপুর পর্যন্ত বড় ধরনের কোনো সমাবেশ বা সংঘর্ষের ঘটনা দেখা যায়নি। পরীক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করে বাসায় ফিরেছেন।
? আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো:
? দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
? ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষা
? শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ
এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।