জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তির ঐকমত্য ও সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বক্তারা।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তারা বলেন, রাষ্ট্র সংস্কার কোনো একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়; বরং এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, পুরোনো সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে না পারলে গণঅভ্যুত্থানের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাবে না।
রাজনৈতিক চিন্তক ও গবেষক ডা. হেলালুজ্জাম আহমেদ বলেন, “গণআকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারের দিকেই এগোতে হবে, নইলে অভ্যুত্থানের সুফল দেশের মানুষ পাবে না।