মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ভালুকায় দলিল লেখক হত্যা: ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত ২ জনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৩ সালের ১৪ আগস্ট জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভালুকায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় দলিল লেখক আবু জাকারিয়াকে। পরদিন নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও, আসামিপক্ষের স্বজনরা উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভালুকায় দলিল লেখক হত্যা: ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x