শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের আঁধারে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্থানীয়রা কবরের মাটি খোঁড়া ও বাঁশ ছড়িয়ে থাকতে দেখে বিষয়টি টের পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, বুধবার রাত ১০টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে লোকজনের চলাচল কম থাকার সুযোগে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়।

সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x