ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত ফাইনালে আগামী ১৯ জুলাই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ?? ও স্পেন ??। আর সেই ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম DAZN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন—
"আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা যেহেতু হয়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।"
? ২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়েছিলেন তরুণ মেসি। সেই ছবিই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
? তখন কেউ ভাবেনি, মেসির কোলে থাকা সেই শিশুই একদিন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তরুণ তারকা হয়ে উঠবে।
? এবার আর কোনো ফটোশুট নয়—বিশ্বকাপের ফাইনালে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই মহাতারকা।
? মেসি নাকি ইয়ামাল—কার হাতে উঠবে বিশ্বকাপ?