উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
হরতালের প্রভাবে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নে যান চলাচল এবং ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
বন্ধ রয়েছে ফেনী–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজি দিঘী–হেয়াঁকো সড়কে যানবাহন চলাচল। ফলে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা।