বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৩০ জন রোহিঙ্গার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (IOM) ও শরণার্থী সংস্থা (UNHCR)।
জানা গেছে, গত জুনের শেষ দিকে রাখাইন উপকূল থেকে যাত্রা করা দুটি নৌকায় মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারাও ছিলেন। প্রায় দুই সপ্তাহ পর, ৮ জুলাই, মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে নৌকা দুটি ডুবে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাগুলোর গন্তব্য ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী জীবিত উদ্ধার হওয়ার তথ্য পাওয়া যায়নি।
জাতিসংঘ বলছে, বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই এই ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেছিলেন তারা, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে।