সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে রিয়াদ থেকে জেদ্দা ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা। তারা সৌদির জেদ্দায় ব্যবসা করতেন এবং ব্যবসার মালামাল কিনে ফেরার সময় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
দুই ছেলের মৃত্যুর খবর পৌঁছানোর পর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবাসহ স্বজনরা।
নিহতদের বাবা আব্দুল মালেক দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
? আল্লাহ তাআলা মরহুমদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।