বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বর্ণাঢ্য রথযাত্রায় রাজধানীতে ভক্তদের ঢল

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এ আয়োজন করেছে।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে।

এর আগে সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভা শেষে রথযাত্রার উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সরকারি ও কূটনৈতিক ব্যক্তিরা অংশ নেন।

রথযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির পাশাপাশি টহল দল, সিসিটিভি, ডিবি, ট্রাফিক পুলিশ এবং ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রম পর্যন্ত একই পথে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য রথযাত্রায় রাজধানীতে ভক্তদের ঢল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x