বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে, সেই ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের বৈধ দাবি করছে। গণভোট বাস্তবায়ন না হলে সরকারকেও জনগণ মেনে নেবে না।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন

তিনি বলেন, “যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ আপনাদের গণভোট মানতে বাধ্য করবে, ইনশাআল্লাহ।”

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে তারা কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেনি। পরে তা উপলব্ধি করেছে। এখন জাতির ক্ষতি হওয়ার আগেই বাস্তবতা অনুধাবনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা রাজপথে থাকতে চাই না, সবাই মিলে দেশ গড়তে চাই। কিন্তু যদি আমাদের বারবার রাজপথে নামতে বাধ্য করা হয়, তাহলে সেই পরিস্থিতির দায় যারা তৈরি করবে, তাদেরই নিতে হবে।”

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x