শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার ১

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে ফরিদপুর থেকে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শনিবার (১৮ জুলাই) র‍্যাব-১০ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের তথ্যমতে, একটি সংঘবদ্ধ চক্র সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। পরে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালানো হতো।

অভিযানের সময় আতিয়ার দর্জির কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, ৭টি মোবাইল ফোন, ৫টি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ঢাকা মহানগরের শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমে পরিচয় নিশ্চিত না হয়ে অর্থ লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলে প্রতারণার ঝুঁকি থাকে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x