সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মানিকগঞ্জে মহাসড়ক থেকে খাদে বাস, নিহত ১, আহত অন্তত ১০

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার দুই সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মানিকগঞ্জে মহাসড়ক থেকে খাদে বাস, নিহত ১, আহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x