শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঠাকুরগাঁওয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রায় ১৫ বছর পর আলোচিত মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন

আদালত আমৃত্যু দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২ লাখ টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে দণ্ডিতদের সম্পত্তি বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২১ অক্টোবর সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা কোনো ধরনের সাজা মওকুফ বা রেমিশনের সুবিধা পাবেন না। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা আইন অনুযায়ী নির্ধারিত সুবিধা ভোগ করতে পারবেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x