সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন ম্যাচ চলাকালীন তীব্র উত্তেজনায় বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগ জানিয়েছে, মৃত দুই ব্যক্তির বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর। চিকিৎসকরা ঘটনাস্থলে ও হাসপাতালে সিপিআর দিলেও তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। এদিকে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ম্যাচ শেষে বুয়েন্স আইরেসের ওবেলিস্ক চত্বরে উদ্ভূত বিশৃঙ্খলায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত ভিড়, মারামারি ও ওপর থেকে পড়ে গিয়ে অনেকে আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x