শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়ার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের পাশে মোনাজাতও করেন।

পরে ওয়াসিমের মা জোসনা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

এর আগে সকালে কক্সবাজার পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। দিন শেষে জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি কয়েকটি কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়ার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের পাশে মোনাজাতও করেন।

পরে ওয়াসিমের মা জোসনা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

এর আগে সকালে কক্সবাজার পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। দিন শেষে জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি কয়েকটি কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x