বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়েছিল মই, ফুফুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাদুরতলা এলাকায় বৃষ্টিতে বিদ্যুতায়িত হওয়া একটি লোহার মই স্পর্শ করে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাগলের জন্য কাঁঠালের পাতা বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত মই স্পর্শ করেন হাসিনা বেগম। তাকে বাঁচাতে এগিয়ে যান তার ভাতিজি আশা খাতুন এবং পরে আশার মেয়ে মিম আক্তার। একে একে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়েছিল মই, ফুফুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x