রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নিখোঁজের এক দিন পর খালে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের এক দিন পর একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংপুর বাজার-সংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিকলী থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের এক দিন পর খালে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের এক দিন পর একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংপুর বাজার-সংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিকলী থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x