শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গোসল করতে নেমে একই পরিবারের ৩ জন নিখোঁজ, উদ্ধার ২ মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন পানিতে তলিয়ে যান। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর একজন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড এলাকার নাভানা সিটির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক গালিব (১৮)। নিখোঁজ রয়েছেন গালিবের বোন সুরাইয়া (১২)।

স্থানীয়দের তথ্য পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সুরাইয়াকে খুঁজে বের করতে ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। কীভাবে তারা পানিতে তলিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গোসল করতে নেমে একই পরিবারের ৩ জন নিখোঁজ, উদ্ধার ২ মরদেহ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন পানিতে তলিয়ে যান। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর একজন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড এলাকার নাভানা সিটির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক গালিব (১৮)। নিখোঁজ রয়েছেন গালিবের বোন সুরাইয়া (১২)।

স্থানীয়দের তথ্য পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সুরাইয়াকে খুঁজে বের করতে ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। কীভাবে তারা পানিতে তলিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x