রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ধলপুর টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা এবং রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। পরিবারের সঙ্গে দেখা করে শরীয়তপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে বা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x