কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোস্তাফিজুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঘটনাটি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হলে পুলিশ হস্তক্ষেপ করে।
ভুক্তভোগী শিশুর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক একাধিকবার তাকে নির্যাতন করেন এবং ঘটনাটি কাউকে না বলতে ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে ভয় দেখান। পরে বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।