রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঘুরতে গিয়ে নৌকাডুবি, সাঙ্গু নদী থেকে দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে মাহিয়ান নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

অবশেষে ঘটনার দুই দিন পর নদীর তীরে ভেসে ওঠা মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারের স্বজনদের অপেক্ষার অবসান হলেও নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত থানচি সদর থেকে তিন্দুমুখ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় নৌভ্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬

ঘুরতে গিয়ে নৌকাডুবি, সাঙ্গু নদী থেকে দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x