রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আগস্টে এলপিজির দাম আবারও বাড়ল

আগস্টে এলপিজির দাম আবারও বাড়ল
ছবি: সংগৃহীত

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী, ভোক্তাদের ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে মূসকসহ ১ হাজার ৫৯৮ টাকা পরিশোধ করতে হবে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রোববার, ০২ আগস্ট ২০২৬

আগস্টে এলপিজির দাম আবারও বাড়ল

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত
আগস্টে এলপিজির দাম আবারও বাড়ল
0:00 0:00
1.0x