বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি

ডেক্স রিপোর্ট

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীর পাড়ে পড়ে যান জামায়াতের কয়েকজন নেতা-কর্মী। এ সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতা-কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে কাঠের একটি অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীর পাড়ে পড়ে যান। স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।

ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন।

পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, সাঁকো ভেঙে পড়ার ঘটনাটি এখানকার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচলের বাস্তব চিত্র তুলে ধরেছে। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : নীলফামারী ডিমলা

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x