শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

প্রকৃতি ও ঐতিহ্যের টানে পর্যটকদের নতুন আকর্ষণ তুরস্কের টার্কএজিয়ান

ইতিহাস, প্রকৃতি, নীল সমুদ্র ও সমৃদ্ধ সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা তুরস্কের এজিয়ান উপকূলীয় অঞ্চল ‘টার্কএজিয়ান’ (Turkaegean) আন্তর্জাতিক পর্যটকদের কাছে নতুন আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। তুরস্কের পশ্চিম উপকূলজুড়ে বিস্তৃত এই অঞ্চলকে দেশটির পর্যটন কর্তৃপক্ষ ‘কোস্ট অব হ্যাপিনেস’ বা ‘আনন্দের উপকূল’ হিসেবে প্রচার করছে। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখাজুড়ে বিস্তৃত টার্কএজিয়ানে রয়েছে নীল সমুদ্র, প্রাচীন সভ্যতার নিদর্শন, ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য, বিলাসবহুল রিসোর্ট এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। ফলে সমুদ্রভ্রমণের পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির স্বাদ নিতে চাওয়া পর্যটকদের জন্যও অঞ্চলটি আকর্ষণীয় হয়ে উঠছে।

টার্কএজিয়ানের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্জন উপসাগর, পাইন বন, জলপাই ও লেবুর বাগান, পাহাড়ঘেরা গ্রাম এবং সমুদ্রতীরবর্তী শহর। পর্যটকদের জন্য রয়েছে ইয়ট ভ্রমণ, সার্ফিং, নৌবিহারসহ বিভিন্ন ধরনের জলক্রীড়ার সুযোগ।

হাজার বছরের ইতিহাসের সাক্ষী

ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও টার্কএজিয়ান অত্যন্ত সমৃদ্ধ। প্রায় ৮ হাজার বছর আগে থেকে এ অঞ্চলে মানব বসতির ইতিহাস রয়েছে। এফেসাস, পারগামন, আফ্রোদিসিয়াস, পামুক্কালে-হিয়েরাপোলিস, ট্রয় ও সার্দেস—এই ছয়টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল এ অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ।

এছাড়া প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে দুটি—বোদরুমের মাউসোলিয়াম অব হ্যালিকারনাসাস এবং এফেসাসের টেম্পল অব আর্টেমিস—এই অঞ্চলেই অবস্থিত।

ইজমির থেকে বোদরুম

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির টার্কএজিয়ান ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার। কাছেই রয়েছে চেশমে উপদ্বীপ। সৈকত, আঙুরবাগান, স্থানীয় খাবার এবং বিশ্বখ্যাত উইন্ডসার্ফিং গন্তব্য আলাচাতির জন্য এলাকাটি বিশেষ পরিচিত।

এ ছাড়া কুশাদাসি বন্দর, মিলেটাস ও প্রিয়েনের প্রাচীন নিদর্শনও পর্যটকদের আকৃষ্ট করে।

বিলাসবহুল রিসোর্ট, আধুনিক মেরিনা, সাদা রঙের বাড়ি ও মিশেলিন-স্বীকৃত রেস্তোরাঁর জন্য বোদরুমের আলাদা পরিচিতি রয়েছে। ঐতিহ্যবাহী কাঠের পালতোলা নৌযান ‘গুলেট’-এ চড়ে ‘ব্লু ভয়েজ’-এর মাধ্যমে নির্জন দ্বীপ ও উপসাগর ঘুরে দেখার সুযোগও পর্যটকদের কাছে জনপ্রিয়।

বোদরুম দুর্গ ও পানির নিচের প্রত্নতাত্ত্বিক জাদুঘর ইতিহাসপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।

প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের হাতছানি

মারমারিস, গোজেক, দাতচা ও ফেথিয়ে অঞ্চলগুলো স্বচ্ছ নীল জলরাশি, ইয়ট ভ্রমণ, সামুদ্রিক খাবার ও পাহাড়ি প্রকৃতির জন্য পরিচিত। ফেথিয়ের ওলুদেনিজ লেগুন, বাবাদাগ পর্বত থেকে প্যারাগ্লাইডিং এবং ৫৪০ কিলোমিটার দীর্ঘ লিসিয়ান ওয়ে ট্রেকিং রুট অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।

ডালিয়ানের ইজতুজু সৈকতও পর্যটকদের কাছে জনপ্রিয়। এটি বিলুপ্তপ্রায় লগারহেড সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল।

খাবারেও আলাদা স্বাদ

টার্কএজিয়ানের আরেকটি আকর্ষণ এর সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি। ভূমধ্যসাগরীয় খাবারের সঙ্গে স্থানীয় উপাদানের সমন্বয়ে তৈরি সামুদ্রিক খাবার, জলপাই তেল, তাজা ফল, স্থানীয় পনির ও ঐতিহ্যবাহী তুর্কি রান্না পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়।

স্থানীয় কৃষক ও শেফদের অংশগ্রহণে গড়ে ওঠা গ্যাস্ট্রোনমিক সংস্কৃতিও অঞ্চলটির পর্যটন আকর্ষণ বাড়িয়ে তুলছে।

ইতিহাস, প্রকৃতি, নীল সমুদ্র, সংস্কৃতি, খাবার ও আধুনিক পর্যটন সুবিধার সমন্বয়ে টার্কএজিয়ান এখন আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুরস্কের অন্যতম আকর্ষণীয় অবকাশযাপন গন্তব্য হিসেবে পরিচিত হয়ে উঠছে।

বিষয় : ইন্টার্নশিপ তুরস্ক

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

প্রকৃতি ও ঐতিহ্যের টানে পর্যটকদের নতুন আকর্ষণ তুরস্কের টার্কএজিয়ান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x