রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট

বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া
বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া

মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতীয় নাসির উদ্দীন বিড়ি আনার জন্য ভারতের মাগুরুলী এলাকায় গেলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন।

এ সময় গুলিতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সঙ্গে থাকা অন্য যুবকেরা বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয় : নিহত সীমান্ত বিএসএফ গুলি

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতীয় নাসির উদ্দীন বিড়ি আনার জন্য ভারতের মাগুরুলী এলাকায় গেলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন।

এ সময় গুলিতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সঙ্গে থাকা অন্য যুবকেরা বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত
বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া
0:00 0:00
1.0x