মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ ভাগ ছাড়

ডেক্স রিপোর্ট

ফাইল ছবি: ইত্তেফাক

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে তাঁদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।

তিনি বলেন, ‘১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।’

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান জাতীয়

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ ভাগ ছাড়

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে তাঁদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।

তিনি বলেন, ‘১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।’

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x