বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।বুধবার (১২ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসা ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এদিন ভার্চুয়ালি তাকে গ্রেপ্তার দেখানো হয়।আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা ইসলাম। তিনি কারামুক্ত হওয়ার সময় তাকে মুক্তি ঠেকাতে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বুধবার ভার্চুয়ালি তাকে গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে গেছে।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ ভাগ ছাড়

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে তাঁদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।তিনি বলেন, ‘১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।’

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ ভাগ ছাড়

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড়

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হন।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তা কর্মসূচিতে কোনো প্রভাব ফেলেনি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং সমাবেশ চলাকালে বিভিন্ন এলাকা থেকে আরও নেতাকর্মী দলে দলে যোগ দিতে থাকেন।এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড়

৩৪ জুলাই: শহীদ মিনার থেকে এক দফার ঘোষণায় নতুন মোড় নেয় আন্দোলন

২০২৪ সালের ৩ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয়। এদিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন। এর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনের নতুন পর্যায়ে প্রবেশ করে।সেদিন সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না।’তবে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সেই আহ্বান প্রত্যাখ্যান করে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দেন। তিনি বলেন, মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের একমাত্র দাবি হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পতন এবং ফ্যাসিবাদের অবসান। একই সঙ্গে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি।সেদিন বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন। শহীদ মিনার ও আশপাশের সড়ক মানুষের ঢলে ভরে যায়। ‘দফা এক, দাবি এক’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে ১৫ দফা কর্মসূচি ঘোষণা করেন। এতে কর ও বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ থেকে বিরত থাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানানো হয়।একই সময়ে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, সায়েন্সল্যাব, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল শহীদ মিনারের দিকে আসে। পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, বগুড়া, সিলেট, কুষ্টিয়া, চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।সেদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে।অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, একটি মহল গুজব ও অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও দাবি করেন, কোটা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।৩ আগস্টের কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং এক দফা ঘোষণা আন্দোলনের গতিপথে বড় পরিবর্তন আনে। পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং সেটিই জুলাই গণ-অভ্যুত্থানের চূড়ান্ত রূপ লাভের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

৩৪ জুলাই: শহীদ মিনার থেকে এক দফার ঘোষণায় নতুন মোড় নেয় আন্দোলন