বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ঢুকে মারধর যুবকের

ডেক্স রিপোর্ট

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাড়িতে এসে মারধর যুবকের। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রাস্তায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত যুবকের নাম অনিক (২০)। স্থানীয়দের ভাষ্য, তাঁর বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গালকাটা এলাকায় হলেও ছোটবেলা থেকেই তিনি মাধবদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই শিক্ষার্থীকে নিয়মিত উত্ত্যক্ত করা হতো। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে অনিক পরে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থেকে স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবারের দাবি, ঘটনার পর শিক্ষার্থীটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং নিরাপত্তাহীনতার কারণে স্কুলে যেতেও ভয় পাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিষয় : কিশোরগঞ্জ মারধর স্কুলছাত্রী গ্রাম ইউনিয়ন পরিষদ ভাইরাল ভিডিও মাধবদী কুলিয়ারচর কিশোরগঞ্জ সদর ইভটিজিং

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ঢুকে মারধর যুবকের

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রাস্তায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত যুবকের নাম অনিক (২০)। স্থানীয়দের ভাষ্য, তাঁর বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গালকাটা এলাকায় হলেও ছোটবেলা থেকেই তিনি মাধবদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই শিক্ষার্থীকে নিয়মিত উত্ত্যক্ত করা হতো। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে অনিক পরে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থেকে স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবারের দাবি, ঘটনার পর শিক্ষার্থীটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং নিরাপত্তাহীনতার কারণে স্কুলে যেতেও ভয় পাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x