শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ডেক্স রিপোর্ট

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধা পরিশোধে সরকার উদ্যোগ নিয়েছে। এ জন্য ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি। আজ সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অংশভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।’

তিনি জানান, এ কার্যক্রমের আওতায় শিক্ষকরা সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার জন্য অপেক্ষায় থাকা শিক্ষকদের পর্যায়ক্রমে বকেয়া অর্থ পরিশোধ করা হবে।

শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে এ খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভিন্ন ব্যাংকে থাকা অর্থের একটি অংশ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলেও তিনি উল্লেখ করেন। সরকারি ব্যাংকে থাকা অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের দেওয়া অনুদান এবং বিভিন্ন সম্পদ থেকে পাওয়া আয় কাজে লাগিয়ে ভবিষ্যতে বাকি সুবিধাভোগীদের অর্থ পরিশোধ করা হবে। বর্তমানে প্রায় ৮৮ হাজার কোটি টাকার বন্ড সম্পদ রয়েছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তার উদ্যোগেই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষকদের অবসরের পর সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী দিনেও শিক্ষকদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।

বিষয় : আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাপ্রতিষ্ঠান

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x