শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ, নারীদের জন্য দুটি হাসপাতাল ও ১ লাখ কর্মী নিয়োগ

দেশে নারীদের জন্য আলাদা করে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী হবেন।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট উদ্বোধনের সময় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

মন্ত্রী জানান, সরকার মোট ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল শুধু নারীদের জন্য হবে। এসব হাসপাতালে স্তন ও জরায়ু ক্যানসারের চিকিৎসা, মাতৃস্বাস্থ্যসেবা, কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা দেওয়া হবে।

এছাড়া দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন।

হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ পরিষ্কার করার নির্দেশ দেন এবং তা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ, নারীদের জন্য দুটি হাসপাতাল ও ১ লাখ কর্মী নিয়োগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x