বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা-মা-ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং ছেলে সিয়াম (১৯)। মঙ্গলবার (১৬ জুন) তাদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি বাড়িতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। আহতদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন প্রথমে সুলতানা মারা যান। এরপর সোমবার (১৫ জুন) ভোরে তার স্বামী আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন। একই দিন প্রায় পাঁচ ঘণ্টা পর মারা যান তাদের ছেলে সিয়াম।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে পরিবারের আরেক সদস্য ১৩ বছর বয়সী মিম এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। এছাড়া প্রতিবেশী শিশু হযরত আলীও চিকিৎসা নিচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা-মা-ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x