মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

হবিগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৪০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ও আরিছপুর গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ডুবাই বাজার এলাকায় দুই পক্ষ আবারও মুখোমুখি হলে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) গুরুতর আহত হন। পরে সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অন্তত ৪০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৪০

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x