বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়েছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা চলছিল। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার সেই সময়সূচিই চূড়ান্ত করা হলো। এর ফলে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে শুরু হচ্ছে। অনুমোদিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষা নেওয়া হবে।

এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে চার দিন পর রাজধানী ঢাকার গোপীবাগ এলাকা থেকে উদ্ধার করেছেন স্বজনরা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপীবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি শিক্ষার্থীর বাবা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করইয়ানগর এলাকা থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। সে উপজেলার একটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে সে একটি বিষয়ে অকৃতকার্য হয়। পরিবারের সদস্যরা জানান, ফলাফল আশানুরূপ না হওয়ায় অভিমান করে মা-বাবাকে কিছু না জানিয়েই ঢাকায় চলে যায় ওই শিক্ষার্থী। সেখানে গোপীবাগ এলাকার এক ব্যবসায়ীর হেফাজতে ছিল সে। তবে বিষয়টি পরিবারের কাউকে জানানো হয়নি। নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় চরম উৎকণ্ঠায় পড়েন স্বজনরা। গত চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনরা তাকে খুঁজছিলেন। শিক্ষার্থীর বাবা জানান, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ তার মোবাইল ফোনটি চালু হয়। পরে স্বজনরা ফোন করলে এক ব্যক্তি ফোনটি রিসিভ করে জানান, ওই শিক্ষার্থী গোপীবাগে তাদের হেফাজতে রয়েছে। এরপর তাঁর ভাইসহ কয়েকজন স্বজন গোপীবাগে গিয়ে তাকে উদ্ধার করেন। তিনি বলেন, ছেলে ফিরে আসায় এখন সবচেয়ে বড় স্বস্তি পেয়েছেন তারা। ফল খারাপ হওয়ায় অভিমান করে সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। পরিবারের প্রত্যাশা, এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আবার পড়াশোনায় মনোযোগ দেবে। এর আগে শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় তার বাবা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর পুলিশও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছিল।

এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয়

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়; এটি নির্দিষ্ট একটি দিনে কয়েক ঘণ্টার পরীক্ষায় খাতায় লেখা উত্তরের একটি হিসাব মাত্র।মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, ‘আজকের ফলাফল তোমার পরিচয় নয়, সেটি কেবল পরীক্ষার সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তোমার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না।’শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের দিনটি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বেদনা ও হতাশার হতে পারে। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা এবং নিজের ভেতরের অস্বস্তি—সব মিলিয়ে মনে হতে পারে, সবকিছু থেমে গেছে। তবে বাস্তবে কিছুই থেমে যায়নি।তিনি বলেন, প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা ও সহপাঠীদের উপেক্ষা অনেক শিক্ষার্থীর মধ্যে গভীর হতাশা তৈরি করতে পারে। এ অবস্থায় হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ফল খারাপ হওয়া শিক্ষার্থীরা এ সময় সবচেয়ে বেশি ভয় পেতে পারে বাবা-মায়ের মুখোমুখি হতে। তাই তাদের বকাঝকা বা ভর্ৎসনা না করে আদর, স্নেহ ও সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে।তিনি বলেন, ‘এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভর্ৎসনার চেয়ে দরকার একটু আদর, স্নেহময় কথা। ঘরটিকে ওর জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন।’শিক্ষকদের প্রতি অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন তারা পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করা শিক্ষকদের দায়িত্ব। ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, এর সঙ্গে অন্যদেরও দায়িত্ব রয়েছে।শিক্ষার্থীদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তাদের জীবনের গল্প এখনো শেষ হয়নি। ভবিষ্যতে সফল হওয়ার পর তারা আজকের দিনটির দিকে ফিরে তাকালে মনে হবে, সেদিন অযথাই হতাশ হয়েছিল।তিনি বলেন, ‘তোমার জীবনের গল্প আজ শেষ হয়নি; একসময় দেখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা হয়নি।’শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি বিশ্বাস করেন, এসব শিক্ষার্থী একদিন দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাদের সেই যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় পাশে আছে, ছিল এবং থাকবে।এর আগে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত ফল নিয়ে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। পরে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়