বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বেলা সোয়া একটার দিকেও অবরোধ চলছিল। পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কালিয়াকৈরের আকলিচালা এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকার ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বেলা ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কোনাবাড়ী পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন। মহাসড়ক বন্ধ থাকায় উভয় দিকে যান চলাচল বন্ধ আছে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেড়েছে, কিন্তু শ্রমিকের মূল্য বাড়েনি। আমাদের বেতন বাড়াতে হবে, না হলে আন্দোলন চালিয়ে যাব।’ শ্রমিক কারিমা বেগমের অভিযোগ, ‘বর্তমানে যে বেতন পাচ্ছি, তা দিয়ে সংসার চলছে না। খুবই হিমশিম খেতে হচ্ছে। স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি, তারপরও টানাটানি করে চলতে হয়। তাই বেতন বাড়ানোর দাবিতেই আমরা সড়কে নেমেছি।’ এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কোনাবাড়ী এলাকায় বাসে আটকে থাকা যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় ধরে বাসে আটকা পড়ে আছি। কোনো দিকেই যানবাহন চলছে না। এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর যানজটে একেবারে নাজেহাল অবস্থা।’ শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন। তিনি জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিরাপদ সড়ক ব্যবস্থা ও একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ছাত্র-জনতা।  শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের মৌচাক অংশে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মহাসড়ক পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। যার কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। এছাড়াও শতশত শিক্ষার্থী প্রতিনিয়ত এমন ঝুঁকি নিয়ে পারাপার হয়। এতে হরহামেশাই দুর্ঘটনা ও প্রাণহানির শিকার হন অনেকেই। এমন পরিস্থিতি থেকে রক্ষায় দ্রুত ফুটওভার ব্রিজের দাবি জানান এলাকাবাসী। বিষয়টি নিয়ে একাধিকবার সড়ক বিভাগের কাছে লিখিত দিয়েও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা। এ ঘটনায় শুক্রবার সকালে শতাধিক ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হন। এই রোডে বেপরোয়া গাড়ি চলে। এতে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা এখানে কার্যকরী পদক্ষেপের পাশাপাশি ফুটওভার ব্রিজ চান।   আরও পড়ুনআরও পড়ুনপ্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ স্থানীয়রা জানান, ব্যস্ততম এই সড়কে ফুটওভার ব্রিজ জরুরি। শতশত শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হয়। তারা এর প্রতিকার চান। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করা হচ্ছে। কালিয়াকৈর ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মৌচাক এলাকায় একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। দ্রুত সড়ক বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ